টিকটক করে শাস্তির মুখে সিলেট রেঞ্জ পুলিশের দুই নারী সদস্য

Date: 2022-10-16
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

টিকটক করে শাস্তির মুখে পড়েছেন সিলেটের হবিগঞ্জ জেলায় কর্মরত হানিফা নিপু ও নায়েক সাকিরা আক্তার নামে দুই নারী পুলিশ সদস্য। তাদের সাথে রয়েছেন দেশের বিভিন্ন জায়গার আরও ১১ জন পুলিশ সদস্য।

বাকি ১১ পুলিশ সদস্য হলেন, কনস্টেবল আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) এবং মো. আশিকুল হক (ঝালকাঠি)।

জানা গেছে, হানিফা নিপু ও নায়েক সাকিরা আক্তারসহ এই ১৩ পুলিশ সদস্য আগে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করে পুলিশ সদরদপ্তরের নজরদারিতে ধরা পড়েছেন তারা। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ সদরদপ্তর সারাদেশে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিওতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করছে। যারা এই নোংরামিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave Your Comments