কুমিল্লা ইপিজেডে হবে জুতা তৈরির কারখানা, চাকরি পাবেন ৫০০ মানুষ

Date: 2026-05-22
news-banner

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কুমিল্লা ইপিজেড) জুতা ও জুতার আনুষঙ্গিক সরঞ্জাম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে সামোয়া ও তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান Aizer Shoe Parts (BD) Ltd

প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। নতুন এ কারখানায় প্রায় ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

এ নিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)–এর সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তিটি গত বুধবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, নতুন কারখানায় বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল, ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ (পলিইউরেথেন) জুতা উৎপাদন করা হবে।

বেপজার কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের বিদেশি বিনিয়োগ দেশের রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বেপজা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

Leave Your Comments