পঞ্চগড়ে ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

Date: 2026-05-22
news-banner

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় লামিম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু লামিম ওই এলাকার ট্রাকচালক মামুনের ছেলে। 

পুলিশ জানায়, আজ সকালে খেলার ছলে বাড়ি থেকে রাস্তায় বের হয় লামিম। এ সময় টুনিরহাট সুপারি বাজারের উদ্দেশে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনার তথ্য যাচাই-বাছাইসহ মরদেহের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave Your Comments