৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

Date: 2026-05-23
news-banner

মার্কো রুবিও চার দিনের ভারত সফরের অংশ হিসেবে মাত্র ৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে কলকাতায় পৌঁছেছেন। শনিবার (২৩ মে) সকালে তিনি সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন।

সফরের শুরুতেই তিনি যান মাদার তেরেসা হাউস এবং পরিদর্শন করেন বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম। এরপর সেখান থেকে সরাসরি দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।


চার দিনের ভারত সফর

২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ভারত সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে তিনি বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে।

সূত্র জানায়, সফরের শুরুটা কলকাতা থেকে করাটা ছিল কিছুটা অপ্রত্যাশিত, কারণ মূল আলোচ্যসূচি ছিল নয়াদিল্লি কেন্দ্রিক।


দিল্লিতে কোয়াড বৈঠক

সফরের শেষ দিনে ২৬ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে কোয়াড বৈঠক। বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

এই বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট এবং আঞ্চলিক কৌশলগত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


অন্যান্য কর্মসূচি

কলকাতা ও দিল্লির পর মার্কো রুবিও সফর করবেন ভারতের আগ্রা ও জয়পুরেও। সফরকালে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে।

এর আগে তিনি সুইডেনে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন এবং সেখান থেকে সরাসরি ভারত সফরে আসেন।

Leave Your Comments