লামায় বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবা,গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার,আটক ২

Date: 2026-06-01
news-banner

লামা প্রতিনিধিঃ

লামা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার সহ ২ জনকে আটক করেছে লামা থানা পুলিশ।

রবিবার  (৩১ মে) সন্ধ্যা আনুমানিক ৮:০০ ঘটিকায়  লামা মাছ বাজারের সামনে অবস্থিত মেসার্স জহির স্টোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লামা থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন লামা থানার এসআই এসএম গোলাম কিবরিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে দোকান থেকে ৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির সন্দেহভাজন ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক মোঃ জহিরুল ইসলাম (৩৮) ও তার সহযোগী কর্মচারী ইকবাল হোসেন ইমন (২২)-কে আটক করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন বলে জানা যায়। 

পুলিশ আরও জানায়, আটক জহিরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave Your Comments