রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী, সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানার ও বক্তাদের আলোচনায় উল্লেখ করা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমি প্রণীত এবং পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় প্রস্তাবিত ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও টালবাহানার প্রতিবাদেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত এলাকাবাসী স্মৃতিকেন্দ্রটিকে দ্রুত আধুনিক রূপ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ এবং প্রকল্পটি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান।