গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নে উপজেলা বিএনপির উদ্যোগে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের পূর্বঘোষিত লক ডাউন কর্মসূচির প্রতিবাদে মোচনা ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ক্রীড়া সম্পাদক আবু সাইদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।