খুলনার কয়রায় জেজেএস প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারি এনজিও সংস্থা জেজেএস-এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়।
জেজেএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. মামুনার রশীদের সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী মো. নাসীর উদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবনী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা সমির কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ ও মো. হুমায়ুন কবির।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেজেএস প্রকল্পের মার্কেট অ্যান্ড ভ্যালু চেইন অফিসার মো. আব্দুল বাকী প্রমুখ