দেশব্যাপী আওয়ামীলীগের রাজনৈতিক সহিংসতা ও তান্ডব
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার (২৩ নভেম্বর) আব্দুল্লাহ আল মিনহাজ তার নিজ ফেসবুক আইডির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি। ফলে এই খবর মুহুর্তে ছড়িয়ে পরেছে দেশব্যপী ভোররাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি।
ডাকসু নেতা মিনহাজ বলেন মিনহাজ জানান, ভোররাতে দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নে অবস্থিত তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার সময় তার বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাড়ির একপাশে আগুন দেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাননি।
এ ছাড়া ঘটনার পরপরই অভিযুক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয় বলেও দাবি করেন তিনি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঘটনাস্থলের আলামত ও প্রচারিত ভিডিওর দৃশ্যপট দেখে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
সরেজমিনে জানা গেছে বাড়ির পাঁচটি কক্ষের মধ্যে মিনহাজ বাড়িতে গেলে যে কক্ষে অবস্থান করে দুর্বৃত্তরা সেই কক্ষের বারান্দায় আগুন দেয়। বাড়িটিতে তাঁর বাবা-মা অবস্থান করলেও তাঁরা অন্য একটি কক্ষে ঘুমিয়ে থাকায় প্রথমে আগুনের বিষয়টি টের পাননি। পরে দুপুরের পরে বিষয়টি দেখতে পারেন। ভোরের বৃষ্টিতে চারপাশ ভেজা থাকায় ও বারান্দায় আগুন লাগার মতো কিছু না থাকায় আগুন একপর্যায়ে নিজে থেকেই নিভে যায়।
এঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয়, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রাজনৈতিক মতপার্থক্য কিংবা প্রতিহিংসার কারণে কারও বাড়িতে আগুন দেওয়া এবং নিরপরাধ বাবা-মায়ের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা শুধু একটি পরিবারের নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং সমাজে ভয় ও অস্থিতিশীলতা সৃষ্টি করে।
তিনি আরো বলেন, উদ্বেগজনক বিষয় হলো, সকাল থেকেই নিষিদ্ধ লীগের নেতাকর্মীদের আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে দেখা গেছে। এ ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার নেপথ্যে কী ভূমিকা রয়েছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চরম গাফিলতি ও ব্যর্থতারই স্পষ্ট বহিঃপ্রকাশ।
আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। দক্ষিণ গফরগাঁও থানার (পাগলা থানা) অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান এব্যাপরে কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেননি।