আসন্ন আমাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর পত্নীতলা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ইউনিয়নটির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপি ও সমাজসেবক মো. আব্দুস সবুর খাঁ।
তিনি আমাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি আমাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জনপদে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও রাজনৈতিক সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, নির্বাচিত হলে আমাইড় ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি এলাকার অবহেলিত উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
তার এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।