কাউনিয়ায় ফখরুল আলম রতন(৫০) নামের এক এনজিও কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগে খলিলুর রহমান নামের এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত সোমবার বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর(কুটিরপাড়)গ্রামের বাসিন্দা মৃত্যু মতিয়ার রহমানের পুত্র সাবেক এনজিও কর্মী ফকরুল আলম রতনকে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সন্ধার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে মঙ্গলবার সকালে হত্যার সাথে জড়িত নয় জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর ১০ তাং ২০-১০-২০২৬ইং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর ( শিবু কুটিরপাড়) এলাকা থেকে আসামি খলিলুর রহমান(৪১)কে পুলিশ গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে রংপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে। খলিলুর রহমান শিবু কুটিরপাড় গ্রামের মৃত্যু আব্দুর রহমানের পুত্র।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, হত্যাকাণ্ডে জড়িত এজাহারভূক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।