জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী ফাহিমা খাতুন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন।
মঙ্গলবার(২০ অক্টোবর)রাত ৮টার উপজেলার বড়তারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিশি দক্ষিণপাড়া মন্দির পরিদর্শন করেন। ফাহিমা খাতুন মাজিয়াস্থল গ্রামের বাসিন্দা বাশিরউদ্দিনের স্ত্রী।তিনি ২০২২ সালেও সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী হয়েছিলেন।
এ সময় ফাহিমা খাতুন বলেন, আমি পূজামণ্ডপ পরিদর্শন করতে এসেছি।আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।আমি আগেও নির্বাচনে প্রার্থী ছিলাম। এবারও আপনাদের আশীর্বাদ চাই,যাতে নির্বাচনে জয়লাভ করে আপনাদের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করতে পারি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন।
তিনি স্থানীয় মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।