মঙ্গলবার (২০ অক্টোরর) দিবাগত রাত আড়াইটার দিকে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মুসলিম মিয়ার ছেলে। ছাগলনাইয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমের মক্কির বিরুদ্ধে দাগনভূঞা থানায় দুটি, ফেনী সদর থানায় তিনটি এবং ছাগলনাইয়া থানায় চারটিসহ মোট ৯টি মামলা রয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আমের মক্কি মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিয়োগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।